
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জ্ঞানী চাচা বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গুজরাটের ভালসাদে নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস নেত্রী বলেছেন, মোদীই দেশের প্রথম মিথ্যেবাদী প্রধানমন্ত্রী।
পেনশন স্কিম থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন নিয়ে জনগনের সামনে মন্তব্য করছেন। পাশাপাশি নির্বাচনী জনসভায় কংগ্রেসকে মোদীর কটাক্ষেরও জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা। জনসভায় মোদী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এসে দেশের জনগণের ঘরে এক্সরে মেশিন দিয়ে সম্পত্তি নিয়ে অন্যদের দিয়ে দেবে। এই মন্তব্যের জবাব দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে জ্ঞানী চাচা বলে অভিহীত করেছেন। তিনি আরো বলেছেন, গান্ধী পরিবারের সকলকে অপমানজনক কথা বলেছেন মোদী। তাতে কিছু যায় আসে না। মোদীর ছাতি ৫৬ ইঞ্চির নয়। কংগ্রেসের ছাতি ইস্পাতের তৈরি। বিজেপি সংবিধান বদলাতে চায়, আদিবাসীদের অধিকার কেড়ে নিতে চায়। তিনি প্রশ্ন তুলেছেন, বিজেপি নেতারা বলছেন মোদী খুবই শক্তিশালী, তিনি চাইলে যুদ্ধ বন্ধ করে দিতে পারেন। তাহলে কেন মোদীজি বেকারত্ব ও মুদ্রাস্ফীতি কমাতে পারেননি?
