নিউজিল্যান্ডে প্যালেস্টাইনপন্থী মিছিল

0
114
ছবি সৌজন্যে : এক্স

নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্যালেস্টাইনপন্থী মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আয়োজকরা বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় মিছিল। শনিবারের ওই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন।

তবে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, ওই সংখ্যা ২০ হাজার হতে পারে।আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে প্যালেস্টাইনিদের সমর্থনে এটিই সবচেয়ে বড় মিছিল।প্যালেস্টাইনি কর্তৃপক্ষ জানিয়েছে,গাজা যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার মানুষ নিহত হয়েছেন।মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, খাদ্য সংকটের কারণে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে প্যালেস্টাইনের ব্যানার ও পতাকা দেখা যায়।

কেউ কেউ আবার গণহত্যাকে স্বাভাবিক করবেন না, প্যালেস্টাইনের সঙ্গে একতাবদ্ধ হোন স্লোগান দেন । আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিল। তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি। পুলিশ জানিয়েছে ওই মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।