গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata প্রোটেম স্পিকার তাপস, বুধ-বৃহস্পতিতে বিধায়কদের শপথ

    প্রোটেম স্পিকার তাপস, বুধ-বৃহস্পতিতে বিধায়কদের শপথ

    0
    34
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বুধবার বিধায়কপদে শপথ নেবেন নবনির্বাচিত প্রার্থীরা। সকাল সাড়ে ১০ টা থেকে বিধানসভায় শুরু হবে শপথগ্রহণ পর্ব। বুধ এবং বৃহস্পতিবার ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। যেহেতু শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির ২টি আসন থেকে জিতেছেন।

    রাজ্যে ২৯৪ টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। লোকভবনে বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিয়েছেন তাপস রায়। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আর এন রবি। বুধবার প্রথমার্থে বিধায়ক পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী সহ অন্য মন্ত্রীরা। এরপর উত্তরবঙ্গের জেলাগুলো এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা। বৃহস্পতিবার প্রথমার্ধে শপথ নেবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা।

    দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীরা। বিধায়কদের শপথ ঘিরে সেজে উঠেছে বিধানসভা। নীল সাদা কম্বিনেশন তুলে কমলা সাদা কাপড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।