রাজ্যসভায় পাশ রূপান্তরকামী সুরক্ষা আইন!

0
79
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
রূপান্তরিত বা রূপান্তরকামী সুরক্ষা সংশোধনী বিল রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে। মঙ্গলবার লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পাশ হয়েছিল।
বুধবার রাজ্যসভায় বিরোধীদের তরফে ডিএমকে সাংসদ তিরুচি শিবা বিলটিকে বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তা খারিজ হয়ে গিয়েছে।
সংসদের উচ্চকক্ষেও ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পাশ হয়েছে। নতুন বিলে ২০১৯ সালের সংশোধিত রূপান্তরকামী সুরক্ষা আইনে কিছু সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, ট্রান্সজেন্ডার নাগরিক-এর সংজ্ঞা থেকে স্ব-স্বীকৃত লিঙ্গ পরিচয় সম্পন্ন নাগরিকদের বাদ দেওয়া হবে। নিজের ইচ্ছায় আর নিজের লিঙ্গপরিচয় নির্ধারণ করা যাবে না। কিছু দিন আগে এই বিল লোকসভায় উত্থাপিত হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। সংসদের দুই কক্ষেই পাশ হয়ে বিলটি আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোল।