ভোটের আগে, ফারুকের বিরুদ্ধে কোর্টে ইডি 

0
164
জম্মু-কাশ্মীর ভোটের আগে আর্থিক তছরুপ মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে দুটি নতুন অভিযোগে পদক্ষেপের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি।
জম্মু-কাশ্মীর আদালতের অনুমতি পেলে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে কেন্দ্রের আর্থিক দুর্নীতি দমন সংস্থা।আর্থিক দুর্নীতির অভিযোগে গত মাসে ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল ইডি। তবে ১৪ আগস্ট এজেন্সির তরফে আনা সব অভিযোগ খারিজ করে দেয় জম্মু-কাশ্মীর হাইকোর্ট। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে দুর্নীতি ও আর্থিক তছরুপের নতুন দুটি অভিযোগ তুলে ফারুক আবদুল্লার বিরুদ্ধে আদালতে আবেদন জানানো হয়েছে ইডির তরফে। দণ্ড সংহিতার দুটি ধারায় অভিযোগ তোলা হয়েছে। যদি কেন্দ্রীয় এজেন্সির এই আবেদনকে আদালত মান্যতা দেয়, সেক্ষেত্রে ভোটের আগে বিপাকে পড়বেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী।