গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Murshidabad হুমায়ুনের মেয়ের শ্বশুরের ১৪ টি সম্পত্তি বাজেয়াপ্ত-র প্রক্রিয়া

    হুমায়ুনের মেয়ের শ্বশুরের ১৪ টি সম্পত্তি বাজেয়াপ্ত-র প্রক্রিয়া

    0
    214
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মাদক মামলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের ১৪টি সম্পত্তি, ১৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ২ টো গাড়ি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

    ২০২৫-র এনডিপিএস বা মাদক মামলায় বিশেষ আদালত হুমায়ুন কবিরের মেয়ে নাজমার শ্বশুর শরিফুল ইসলাম এবং তাঁর ভাই জিয়ারুল ইসলামের ১০ কোটি ৭৩ লাখেরও বেশি টাকা মূল্যের সম্পত্তি সিজ করার নির্দেশ দেয়। সম্পত্তি সিজ করার পর বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। সোমবারের পর মঙ্গলবারও হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত-র। প্রক্রিয়া চলছে। সকাল থেকেই এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী লালগোলায় হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার শ্বশুরবাড়ির সম্পত্তি সিজ করার কাজ চালাচ্ছে।

    এই প্রসঙ্গে হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা দাবি করেছেন প্রতিহিংসা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসব করাচ্ছেন। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন সীমান্ত এলাকায় যারা মাদক ব্যবসা করে সম্পত্তি করেছে তাদেরও সম্পত্তি এভাবেই বাজেয়াপ্ত করা হবে।