যৌন নিপীড়ণে অভিযুক্ত প্রযোজক হার্ভের সাজা বাতিল

0
210
Producer Harveys conviction for sexual assault is overturned
Producer Harveys conviction for sexual assault is overturned
২০২০ সালের ধর্ষণ ও যৌন নিপীড়ণে দোষী সাব্যস্ত হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের সাজা বাতিল করে দিয়েছে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত।২০২০ সালে ধর্ষণ এবং যৌন নিপীড়নের জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
পরে হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছিল নিউইয়র্কের একটি আদালতে।২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন হোটেল রুমে এক  অভিনেত্রীকে ধর্ষণ করার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।এবং তাঁকে আরও ১৬ বছরের কারাদণ্ড দেয় লস অ্যাঞ্জেলসের একটি আদালত।কিন্তু বৃহস্পতিবার নিউইয়র্কের সর্বোচ্চ আদালত হার্ভে ওয়েনস্টেইনের সাজা বাতিল করে নতুন করে বিচারের নির্দেশ দিয়েছে।উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রায় একশো জন মহিলা হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন নিগ্রহ থেকে ধর্ষণ, সব রকম অভিযোগ তুলেছেন। লন্ডন, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলস পুলিশ আলাদা আলাদা ভাবে তদন্তও করেছে তাঁর বিরুদ্ধে।প্রথম এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং গেনিথ পাল্টরো। তারপরই একে একে আরও অভিযোগ সামনে আসে।