
১৮ থেকে ২০ মাসের মধ্যে শালবনির ইস্পাত কারখানায় উৎপাদন শুরু হবে। কলকাতায় এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেকানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের মতামত দেওয়ার পাশাপাশি শিল্প নিয়েও কথা বলেছেন তিনি।
জানিয়েছেন শালবনিতে স্টিল প্ল্যান্ট তৈরি হচ্ছে। প্রচুর কর্মসংস্থান হবে। এর আগে শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনিতে আগেও তাঁর প্রস্তাবিত ইস্পাত কারখানার কথা হয়েছিল। পরে তার জায়গা নিয়ে সংশয় তৈরি হয়। শালবনি নাকি গড়বেতা, কোথায় হবে সৌরভের ইস্পাত কারখানা তা নিয়ে প্রশ্ন ওঠে। শোনা যায় শালবনির বদলে গড়বেতাকে বেছে নেওয়া হয়েছে।
এরপর ৫ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সৌরভের কারখানা নিয়ে আইনি জটিলতা রয়েছে বলে প্রকাশ্যে কিছু বলবেন না বলে জানিয়েছে সৌরভ। এরপর শুক্রবার নিজেই ইস্পাত কারখানা নিয়ে আপডেট দিয়েছেন।
