অধ্যাপককে চাকরি থেকে বহিষ্কারের দাবিতে উত্তাল স্কটিশ চার্চ

0
270
ছবি সৌজন্যে : নিজস্ব

অভিযুক্ত অধ্যাপককে চাকরি থেকে বহিষ্কারের দাবিতে শুক্রবারও উত্তাল স্কটিশ চার্চ কলেজ। ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠিয়ে প্রস্তাব দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় স্কটিশ চার্চ কলেজ ক্যাম্পাসে।

অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস। মূলত ছাত্রছাত্রীদের চাপেই অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তাতেও থামেনি বিক্ষোভ। ছাত্রছাত্রীদের অভিযোগ এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে এমনটা করেছেন অধ্যাপক।

তারপরেও কোনও ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। এবারও প্রিন্সিপালকে জানানোর পরেও কোনও পদক্ষেপ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে।