নিষিদ্ধ স্যালাইন সরল মেদিনীপুর মেডিক্যালে 

0
548
ছবি সৌজন্যে : নিজস্ব
স্যালাইন-কাণ্ডে এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আরএমও সৌমেন দাস-কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সোমবার সকালে ওই চিকিৎসক ভবানী ভবনে পৌঁছনোর পর।
তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়েছে তদন্তকারীরা। এদিকে, প্রসূতির মৃত্যুর জেরে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে অবশেষে সরানো হয়েছে নিষিদ্ধ আরএল স্যালাইন। প্রসূতিমৃত্যুর ঘটনার পর ১৩ জানুয়ারি নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস-এর তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন সব হাসপাতাল থেকে সরানোর নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তার ১৪ দিন পর সোমবার সেই স্যালাইন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়ে এসে রাখা হয়েছে হাসপাতালের অস্থায়ী স্টোররুমে। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যালে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। আরও তিন জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।
হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন বলেছেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড থেকে সরানো হয়েছে আরএল স্যালাইনগুলিকে। যেমন নির্দেশ মিলবে, তেমন কাজ করা হবে।