
নিষিদ্ধ ঘোষণার পরেও নদিয়ার পলাশিপাড়া গ্রামীণ হাসপাতালে রোগীকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের বচসা বাধে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুর ঘিরে বিতর্ক শুরু হতেই কয়েকদিন আগেই স্বাস্থ্য তরফে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিষিদ্ধ ঘোষমা করা। সব হাসপাতালেই নোটিস দিয়ে স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
তার পরেও কিভাবে ওই কোম্পানির স্যালাইন ব্যবহার করা হচ্ছে তা নিয়েই রবিবার তপ্ত হয়ে ওঠে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতাল। যদিও পরে চাপে পড়ে স্যালাইন খুলে নেওয়া হয়।






