
খেলতে গিয়ে ফ্ল্যাটের মধ্যে বল চলে যাওয়ায় ২ কিশোরকে বাঁশপেটা করার অভিযোগ উঠেছে প্রমোটারের বিরুদ্ধে। কলকাতার রিজেন্ট পার্কে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারি এলাকায় একটি মাঠে খেলার সময় পাশেই নির্মীয় একটি ফ্ল্যাটে বল ঢুকে যায়।
অভিযোগ সেই বল আনতে গেলে ২ কিশোরকে বেধড়ক মারধর করেন প্রোমোটার। বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।
রিজেন্ট পার্ক থানায় অভিযুক্ত প্রমোতোষ দাশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এরপরেই পুলিশ প্রমোটার প্রমোতোষ দাশকে গ্রেফতার করে।
