
স্ত্রীকে গুলি করে খুন করার পরে নিজেও আত্মঘাতী হয়েছেন ক্যান্সার আক্রান্ত স্বামী। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। পুলিশ সূত্রে খবর, কুলদীপের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। চিঠিতে লেখা, তিনি ক্যানসার আক্রান্ত।
স্ত্রী, ছেলেরা এ কথা জানে না। তিনি বাঁচবেন কি না নিশ্চয়তা নেই। অনেক খরচ হয়েছে। তাই এই পথ বেছে নিয়েছেন। সে প্রসঙ্গেও চিঠিতে উল্লেখ করে গিয়েছেন কুলদীপ। তিনি লিখেছেন, স্ত্রীকে সঙ্গেই নিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে মাথায় গুলি করেছেন কুলদীপ। বুধবার রাত ১১টা নাগাদ ছেলেরা শুতে চলে গেলে তার পরই গুলি চালিয়ে আত্মঘাতী হন কুলদীপ।
প্রথমে স্ত্রীকে গুলি করেছেন। তার পর গুলি চালান নিজের মাথায়। গুলির আওয়াজ শুনে ছেলেরা ছুটে এসে দেখে, তাদের কুলদীপ মেঝেতে পড়ে আর অংশু বিছানায় পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
