
আয়কর আধিকারিক সেজে চিনার পার্কে প্রোমোটারের বাড়িতে লুঠপাট চালানোর অভিযোগে গ্রেফতার সিআইএসএফ ইন্সপেক্টর, হেড কনস্টেবল-সহ চার জন সিআইএসএফ কনস্টেবল।
জানা যাচ্ছে, ১৮ তারিখ চিনারপার্কের প্রোমোটার এস কে সিং-এর বাড়িতে আয়কর আধিকারিক সেজে রাত দুটোর সময়ে হানা দেন সিআইএসএফ আধিকারিক, কনস্টেবলরা। তাঁদের মধ্যে এক জন লেডি কনস্টেবল ছিলেন বলে অভিযোগ। প্রথমে বাড়ির দরজায় বেল বাজান তাঁরা। এক মহিলা দরজা খোলেন। সিআইএসএফ আধিকারিক বাড়িতে ঢুকে পড়েন। অভিযোগ, এরপর প্রত্যেকের মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর যথেচ্ছভাবে লুঠপাট চলে বলে অভিযোগ।
এরপরই বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ বাড়ি ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। প্রথমে গাড়ির নম্বর ধরে গাড়ির হদিশ পায় পুলিশ।
