
ছেলে সম্পত্তি বিক্রি করার উদ্যোগ নিয়েছিল। তাতে বাধা দিয়েছিলেন নিজের জন্মদাতা মা।
সেই মাকে বেধড়ক মারধর ও গলায় দড়ি দিয়ে ঝোলাবার চেষ্টার অভিযোগ উঠেছে ছেলে-বৌমা ও প্রতিবেশীদের বিরুদ্ধে। ক্যানিংয়ের নিকারীঘাটা এলাকার ঘটনায় শোরগোল পড়েছে। গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধা মা সন্ধ্যা নস্কর। স্থানীয় সূত্রে খবর, নিকারীঘাটা গ্রামের বাসিন্দা দম্পতি অসিত নস্কর ও সন্ধ্যা নস্কর।দম্পতির ছেলে প্রসেনজিৎ নস্কর দম্পতির ২০ শতক সম্পতি রয়েছে। ইদানিং দম্পতির ছেলে সেই সম্পত্তি বিক্রি করার জন্য প্রতিবেশী অরুণ নাইয়া’র সাথে কথা বলে।এমন খবর জানতে পারেন সন্ধ্যা নস্কর। তিনি সম্পত্তি বিক্রি করতে নিষেধ করে বাধা দেন। অভিযোগ বাধা দেওয়ার কারণে সন্ধ্যা নস্করকে বেধড়ক মারধর করে ছেলে প্রসেনজিত ও তার স্ত্রী পরমা নস্কর সহ প্রতিবেশী অরুন নাইয়ার পরিবারের সদস্যরা। পাশাপাশি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার ও পরিকল্পনা করেছিল বলে দাবী আক্রান্ত বৃদ্ধার।সেই সময় বৃদ্ধার স্বামী বাড়িতে ছিলেন না।
বৃদ্ধা কোনরকমে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে আসে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
