এইচওয়ানবি ভিসা ফি বৃদ্ধির প্রস্তাব খারিজ

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

এইচওয়ানবি ভিসা ফি নিয়ে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আদালতে মান্যতা পেল না প্রেসিডেন্ট ট্রাম্পের ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত। মার্কিন ফেডেরাল কোর্ট জানিয়ে দিয়েছে বিদেশি কর্মীদের জন্য এইচওয়ানবি ভিসার ফি যে বাড়িয়ে এক লক্ষ মার্কিন ডলার করার প্রস্তাব রাখা হয়েছে প্রশাসনের তরফে তা খারিজ করা হচ্ছে।

এর আগে ৮ জুন বোস্টনের ইউএস সার্কিট কোর্ট অফ অ্যাপিল একই ভাবে কর্মী ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্তকে আনৈতিক জানিয়ে বাতিল করে দেয়। ২০ জন ডেমোক্র্যাট পন্থী অ্যাটর্নি জেনারেল এই বিষয়ে আদালতের দ্বারস্থ হন। আদালতে জানানো হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়াই নতুন ট্যাক্স কাঠামোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন জাজের প্যানেল এই আর্জির পক্ষেই সায় দিয়েছে।

এই ভিসার মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসার ফি এক লক্ষ ডলার নির্ধারণ করা হয়েছিল। ক্যালিফোর্নিয়া এবং আরও ১৯টি স্টেটের তরফে এই ফি-র বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছিল আদালতে। বোস্টনের এই মামলায় স্টেটগুলির যুক্তি ছিল যে, এই নীতি প্রাথমিক ও মাধ্যমিকস্তরের শিক্ষক এবং সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কর্মী নিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। পাশাপাশি এটি অ্যাকাডেমিক গবেষণাকে ব্যাহত করবে এবং চিকিৎসাখাতে কর্মীর সংখ্যা কমিয়ে দেবে।