ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব নাকচ

0
29
ছবি সৌজন্যে : এক্স

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব অল্প ব্যবধানে নাকচ করেছে মার্কিন সিনেট।

ভোটে ৪৮-৪৭ ব্যবধানে এই প্রস্তাবটি পাস হয়নি।এই প্রস্তাবের মূল লক্ষ্য ছিল,কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ করা।এটি ছিল ডেমোক্র্যাটদের নেতৃত্বে উত্থাপিত নবম প্রচেষ্টা। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে এই প্রস্তাব আনা হচ্ছিল।সিনেটের এই ভোটটি এমন সময় অনুষ্ঠিত হলো, যখন হোয়াইট হাউস ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত শেষ করার লক্ষ্যে একটি প্রাথমিক কাঠামোগত সমঝোতা ঘোষিত হয়েছে। তবে এই সমঝোতার বিস্তারিত তথ্য এখনো কংগ্রেসকে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে।ভোটাভুটিতে দলীয় বিভাজন স্পষ্টভাবে দেখা যায়। যদিও রিপাবলিকান দলের কয়েকজন সিনেটর,ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। অন্যদিকে, পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান অধিকাংশ রিপাবলিকানের সঙ্গে প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দেন।এ ছাড়া পাঁচজন সিনেটর ভোটদান থেকে বিরত থাকেন। এই প্রস্তাবটি জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ারনক উত্থাপন করেছিলেন।

এর আগে আরেকটি যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাব সিনেটে অগ্রসর হলেও সেটিও এখনো চূড়ান্ত পাসের অপেক্ষায় রয়েছে। সেটি ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনের নেতৃত্বে আনা হয়েছিল।