গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National কেরলে প্রস্তাব, শিক্ষা-বিধিতে সরব বিরোধীরা 

    কেরলে প্রস্তাব, শিক্ষা-বিধিতে সরব বিরোধীরা 

    0
    151
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার কেরল বিধানসভায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং উপাচার্য নিয়োগে ইউজিসি-র খসড়া বিধি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছে।

    মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, ইউজিসি-র নির্দেশিকাগুলি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং সংবিধানে নির্ধারিত নীতিগুলিকে পর্যাপ্তভাবে প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে।অন্যদিকে,  কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং উপাচার্য নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খসড়া বিধির বিরোধিতা করার আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গ-সহ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।পশ্চিমবঙ্গ, কেরল, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড-সহ মোট ৯টি রাজ্যকে চিঠি পাঠিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাদের রাজ্যে বিধানসভায় কেন্দ্রীয় খসড়া বিধির বিরোধিতায় যে ভাবে প্রস্তাব পাশ করা হয়েছে, অন্য রাজ্যেও তেমন পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। ক্ষমতা কেন্দ্রীভূত করার কেন্দ্রীয় প্রয়াসের প্রতিবাদে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন এম কে স্ট্যালিন।

    ইউজিসি-র ওই খসড়া বিধির বিরোধিতা ইতিমধ্যেই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওই খসড়া পর্যালোচনার জন্য ৮ সদস্যের কমিটি গড়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।