মুম্বইয়ে বাংলা প্রশ্ন বিতর্কে ক্ষমাপ্রার্থী প্রসেনজিৎ

0
149
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মুম্বইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষমা চাইলেন অভিনেতা।
অভিযোগ মালিক ছবি নিয়ে সাংবাদিক বাংলায় প্রশ্ন করায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হেসে পাল্টা প্রশ্ন তোলেন এখানে বাংলায় কথা বলার কী প্রয়োজন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের বিরুদ্ধে কটাক্ষ ধেয়ে আসে। অবশেষে সেই বিতর্কে নীরবতা ভেঙেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে প্রসেনজিৎ লিখেছেন কিছুদিন হল তাঁর একটা কথা, বলা ভাল, একটা বাক্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছেন। ওই স্বীকারোক্তিতে অভিনেতা দাবি করেছেন সেদিন যে সাংবাদিক বৈঠক ছিল তাতে উপস্থিত চিত্রপরিচালক, শিল্পী বা অন্যরা সবাই প্রথম থেকে ইংরেজিতে কথা বলছিলেন। এরমধ্যে কলকাতার এক সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করেন। সেই মুহূর্তে তাঁর মনে হয়েছে বাংলায় উত্তর দিলে হয়ত অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। কারণ ওখানে বেশিরভাগ মানুষই অবাঙালি। তাই তিনি ওই কথা বলেছিলেন। পাশাপাশি তাঁর দাবি যে সাংবাদিক বাংলায় প্রশ্ন করেছিলেন তিনি তাঁর দীর্ঘদিনের পরিচিত এবং অত্যন্ত স্নেহের। কিন্তু এই ঘটনার পর থেকে যেভাবে তিনি কটাক্ষের শিকার হয়েছেন তাতে কষ্ট পাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতা।
বাংলা তাঁর প্রাণের ভাষা, বাংলার মানুষের বিচার শিরোধার্য। তবে তাঁর এই মন্তব্যে যদি কারও আঘাত লেগে থাকে তাঁর জন্য তিনি ক্ষমাপ্রার্থী।