১০০ সিনেমা ঘর বানাচ্ছেন প্রসেনজিৎ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
163
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজ্যের ১০০ টা জায়গায় ৪০-৫০ জনের বসার মত সিনেমা ঘর বানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মহানায়ক সম্মান অনুষ্ঠানে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী যখন কথাগুলো বলছেন তখন মঞ্চের একপাসে বসেছিলেন প্রসেনজিৎ। গ্রে ট্রাউজারের সঙ্গে হোয়াইট ক্যাজুয়াল শার্টে। এভাবে হঠাৎ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ায় অপ্রস্তুত হয়ে পড়েন প্রসেনজিৎ। মুখ্যমন্ত্রী বলেছেন ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটা যদি হয় তাহলে বুথ স্তরে তৃণমূল স্তরে বা প্রত্যন্ত এলাকায় আরও বেশি মানুষ সিনেমা দেখতে পারবেন।

আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলোর মার্কেটিংও হবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।