গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment রাজনৈতিক রং লাগাতে নারাজ প্রসেনজিৎ

    রাজনৈতিক রং লাগাতে নারাজ প্রসেনজিৎ

    0
    25
    ছবি সৌজন্যে :ফেসবুক

    রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে টলিউডের বিভিন্ন তারকা নিজেদের মতামত প্রকাশ করছেন।এর মধ্যেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে একটি খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।

    কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বিজেপি প্রার্থী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ জয় পাওয়ার পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ।তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছেন তিনি। নিজের ফেসবুক স্ট্যাটাসে প্রসেনজিৎ জানিয়েছেন, তিনি রুদ্রনীলকে ফোন করেননি। তিনি লিখেছেন, আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেটুকুই পালন করেছি।এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।এরপর প্রসেনজিৎ আরো বলেছেন,আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ—দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।উল্লেখ্য, হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রুদ্রনীল ঘোষ।

    এই ঘটনাকে ঘিরেই প্রসেনজিৎকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা পরে নিজেই পরিষ্কার করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।