গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk জনগণের শোষণকারী সমাজে সমৃদ্ধি নয়, নোবেল ৩ অর্থনীতিবিদের

    জনগণের শোষণকারী সমাজে সমৃদ্ধি নয়, নোবেল ৩ অর্থনীতিবিদের

    0
    127
    জনগণের শোষণকারী সমাজে সমৃদ্ধি সম্ভব নয়। অভিনব গবেষণা করে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন মার্কিন অর্থনীতিবিদ ড্যারন আ্যকমোগলু, সিমন জনসন ও জেমস রবিনসন।
    এক বিবৃতিতে নোবেল কমিটি তিন অর্থনীতিবিদের অনন্য গবেষণার বিষয়টি ব্যাখ্যা করেছে। সেখানে বলা হয়েছে, যে সমাজে আইনের শাসন দুর্বল, এমন প্রতিষ্ঠান রয়েছে, যা সাধারণ মানুষকে শোষণ করে, সেই সমাজ সমৃদ্ধ হতে পারে না, এমনকী উন্নতির জন্য নিজেকে পরিবর্তন করতেও সক্ষম নয়। এই বিষয়েই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ড্যারন আ্যকমোগলু, সিমন জনসন এবং জেমস রবিনসন।বিচারকমণ্ডলী বলেছেন, ইউরোপীয় উপনিবেশকারীদের গঠিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো বিশ্লেষণ করেছেন তাঁরা। এমনকি এই তিনজন গবেষক প্রতিষ্ঠান ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা প্রমাণ করতে পেরেছেন।তিন অর্থনীতিবিদের মধ্যে ১৯৬৭ সালে তুরস্কে জন্ম ড্যারন আ্যকমোগলুর। ১৯৬৩ সালে জন্ম সিমন জনসনের। তিনি ইংল্যান্ডের শেফিল্ডের বাসিন্দা।
    উভয়েই এমআইটি-র অধ্যাপক। জেমস রবিনসন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ান।
    ছবি  সৌজন্যে : এক্স