গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা, বার্তা মোদীর 

    যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা, বার্তা মোদীর 

    0
    17
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    বৈঠকের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বৈঠকে জ্বালানি, কৃষি, সার, বিমান চলাচল, শিপিং এবং লজিস্টিক্সের মতো বিভিন্ন বিভাগ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে গত বুধবার সর্বদল বৈঠক করেছিল কেন্দ্র। কিন্তু তাতে হাজির ছিলেন না প্রধানমন্ত্রী। গত শুক্রবার অবশ্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেছিলেন তিনি।

    বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ — পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে সম্ভাব্য সব রকম প্রচেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ক্যাবিনেট সচিব দেশজুড়ে এলপিজি এবং এলএনজি-র সরবরাহ নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপগুলি সম্পর্কে অবহিত করেন। বিভিন্ন দেশ থেকে নতুন সরবরাহ এনে এলপিজি এবং এলএনজি সংগ্রহের উৎস বিস্তৃত করা হচ্ছে।