
বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে সীমান্ত এলাকায় বিক্ষোভে ফেটে পড়েছেন সনাতনী ঐক্য মঞ্চ। প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি।
হাওড়ায় মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বুধবার বিজেপির কর্মী সমর্থকরা গোলমোহর থেকে মিছিল করে হাওড়ার ব্রিজ অবরোধ করতে গেলে বাধা দেয় পুলিশ। রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ব্যারিকেড টপকে মিছিল এগোনোর চেষ্টা করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এর জেরে হাওড়া ব্রিজ এবং তার আশপাশে যানজট তৈরি হয়। এদিকে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন সীমান্তে প্রতিবাদে সামিল হয়েছেন সনাতনী ঐক্যমঞ্চ।
বুধবার সকালে সনাতনী ঐক্যমঞ্চের ব্যানারে পেট্রাপোল, ঘোজাডাঙা, মালদার মুচিয়া সীমান্তে বিক্ষোভ চলে। মহম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভউগরে দিয়েছেন বিক্ষোভকারীরা।
