
প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজি ফাটানোকে কেন্দ্র করে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবার টালিগঞ্জে। ভাঙচুর চালানো হয়েছে বাড়িতে।
অভিযোগ শুক্রবার রাতে বাজি ফাটানোর প্রতিবাদ করায় এক পরিবারকে মারধর এবং হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদী পরিবারের মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। অভিযাগকারীর দাবি শুক্রবার ঘটনার সময় তাঁর মামার চার বছর বয়সি ছোট ছেলে ছিল। শিশুর সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করাতেই এই হামলা চালানো হয়েছে।
বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরে টালিগঞ্জ থানায় ফোন করে অভিযোগ জানায় পরিবার। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে পরিবার।






