
জগদ্ধাত্রীপুজোর বিসর্জনে পুলিশের লাঠিপেটা, আইসির গালিগালাজের অভিযোগে সুকান্ত মজুমদারের কৃষ্ণনগরের কোতয়ালি থানা অভিযান ঘিরে ধুন্ধুমার। অভিযুক্ত আইসিকে সরাতে ৭২ ঘণ্টা সময় বেধে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার।
কৃষ্ণনগরের জগদ্ধাত্রীপুজোয় পুলিশের লাঠিচার্জ এবং কোতয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের গালাগালির ভিডিও পোস্ট করে আক্রমণ করেছিলেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। বুধবার বিকেলে কৃষ্ণনগর চকেরপাড়া মোড় থেকে মিছিল করে থানার সামনে যেতেই বাধায় দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতাকর্মীরা। মহিলা পুলিশ অফিসারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতাকর্মীরা। ওই মহিলা অফিসার বলতে থাকেন তাঁরা ২৪ ঘণ্টারও বেশি সময় ডিউটি করেন। ২৪ মিনিটের ভিডিও দেখে ২৪ ঘণ্টার বিচার কেন করছেন প্রশ্ন তুলেছেন ওই মহিলা অফিসার। পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর অক্ষমতা মহিলা পুলিশ অফিসার মেনে নিয়েছেন পাল্টা খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।
সুর চড়িয়ে বলেছেন অভিযুক্ত আইসিকে ক্ষমা চাইতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে অভিযক্ত আইসিকে না সরালে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।
