যাদবপুরকাণ্ডে পথে বিজেপি, ব্রাত্য-র গ্রেফতারের দাবি শুভেন্দুর

0
391
ছবি সৌজন্যে : নিজস্ব
যাদবপুরকাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-র গ্রেফতারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন শিক্ষামন্ত্রীকে জেলে দেখতে চান।
যাদবপুরের অচলাবস্থার জন্য সিপিএম, তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেকু-মাকু সেটিং বলে খোঁচা দিয়েছেন তিনি। বলেছেন ওখানে সিপিএম-তৃণমূলের সেটিং হয়েছে। ভোেট এলেই এঁরাই বলবে নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদী। তিনি আরও বলেছেন একদিকে নবজাগরণ অন্যদিকে ২০২৬-এ তৃণমূলকে বিসর্জন দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে হাইকোর্টের নির্দেশে রবিবার নবীনা সিনেমা হল থেকে যাদবপুরের লডর্সের মোড় পর্যন্ত মিছিল করে বিজেপি। ওই মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। যাদবপুর ইস্যুতে বিজেপি যে ছেড়ে কথা বলবে না তা কার্যত বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। টানা কর্মসূচির কথা বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন ১৬ তারিখ যাদবপুরে নাগরিক কনভেনশন হবে। এরপর ১৮ তারিখ উচ্চমাধ্যমিক শেষ হলে বাইরে এদের বিরুদ্ধে জনজাগরণ তৈরি করা হবে। লাগাতার কর্মসূচি চলবে।
আর বিশ্ববিদ্যালয়ের ভিতরের কাজ করবে এবিভিপি। তাঁর হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী শক্তিকে উপরে ফেলার কাজ বিজেপি শুরু করে দিয়েছে।