
সিঙ্গুর আন্দোলন লোকালকে তুলে নেওয়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন সস্ত্রীক মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে সিঙ্গুরের রেলযাত্রীদের জন্য ২০০৯-এ রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকাল চালু করেছিলেন।
কিন্তু হঠাৎ করে পূর্ব রেল কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে সিঙ্গুর লোকালের যাত্রাপথ তারকেশ্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে। সিঙ্গুরের বিধায়ক বেচারাম মোল্লা জানিয়েছেন সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এখানের ৫২ গ্রামের মানুষ এই ট্রেনেই যাতায়াত করেন। পূর্ব রেল ইচ্ছে করেই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে।
এই নোটিস প্রত্যাহার না হলে আন্দোলন চলবে। অন্যদিকে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যাত্রীদের চাহিদার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








