বন্ধ বেতন, পঞ্চায়েত দফতরে বিক্ষোভে গ্রামীণ সম্পদের কর্মীরা

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব
টানা ৬ মাস মেলেনি বেতন, দাবি আদায়ে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সল্টলেকের পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখালেন গ্রামীণ সম্পদের কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ যেভাবে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এই অবস্থায় ৬ মাস বিনা বেতনে কাজ করতে হচ্ছে তাঁদের। এভাবে আর কতদিন চলবে। সংসার চালাতে সারাদিন কাজের পর অনেকেই অন্য কাজ করছেন। বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন গ্রামীণ সম্পদ দফতরের কর্মীরা। কলকাতার পাশাপাশি গ্রামীণ সম্পদ বিভাগের জেলার কর্মারাও সল্টলেকের পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখিয়েছেন।
বিক্ষোভ সামাল দিতে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। এরপরে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল পঞ্চায়েত দফতরে গিয়ে ডেপুটেশন দিয়েছেন। দ্রুত বকেয়া বেতন না দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামীণ সম্পদের কর্মীরা।