
চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে ৬৩ লাখেরও বেশি নাম। এখনও নথি যাচাই চলছে ৬০ লাখের। তাতেই ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। রবিবার হুগলির উত্তরপাড়ায় ভোটার তালিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভদেখিয়েছে স্থানীয়রা।
উত্তরপাড়ার হিন্দমোটরের গোধূলি এলাকায় ভোটার তালিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ চলে। শনিবার ভোটার লিস্ট প্রকাশের পর চুঁচুড়া, সিঙ্গুরে বিক্ষোভ দেখায় মানুষজন। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী ৭ কোটি ৪ লাখ ভোটারের নাম রয়েছে।
বিচারকদের বিবেচনাধীন রয়েছেন আরও ৬০ লাখ। এর মধ্যে আরও কিছু নাম বাদ যেতে পারে। একইসঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।









