
উন্নাও ধর্ষণকাণ্ডের প্রতিবাদে দিল্লি হাইকোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষুব্ধ জনতাকে সরাতে দিল্লি পুলিশের মাইকিং, এখানে বিক্ষোভ প্রদর্শন করা নিষেধ, আপনারা যন্তর মন্তরে যান।
আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রসঙ্গত ২০১৭ উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কুলদীপ সেঙ্গারকে শর্তসাপেক্ষে জামিনের প্রতিবাদে ঠান্ডার মধ্যে ইন্ডিয়া গেটের সামনে ধর্নায় বসেন নির্যাতিতা, তাঁর মা এবং নারী অধিকার কর্মীরা।
বিক্ষোভরত অবস্থায় দিল্লি পুলিশ নির্যাতিতা ও তাঁর মাকে বিক্ষোভস্থল থেকে হঠিয়ে দেয়। নারী অধিকার কর্মী যোগিতা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আদালতের রায়ের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। নির্যাতিতার মা বলেছেন, তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বিবেচনা করে আদালতের নিরপেক্ষ শুনানি করা উচিত। উল্লেখ্য এরপর লোকসভার বিরোধী দলের নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন নির্যাতিতা।






