গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

    প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

    0
    2
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। তার পরে এজলাস থেকে বেরিয়েই বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের একাংশ। ভিড়ের মধ্যে থেকে ভেসে আসে কুকথাও। এই বিক্ষোভের মাঝেই হাইকোর্ট চত্বর ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে বলেছেন, ওরা মেরেছে। হাইকোর্ট চত্বরের এই পরিস্থিতির নিন্দায় ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের বিরোধী শিবির।
    তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, যাঁরা এতদিন গণতন্ত্রের বুলি আওড়াতেন, রাজ্যের তিন বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী আদালতের দরজায় গিয়েছেন। সেখানে যদি এই ঘটনা ঘটে, তা হলে বিজেপি রাজ্যে কী ধরনের গণতন্ত্রের চাষ করতে চাইছে, তা বোঝাই যাচ্ছে।