
অনুব্রত মণ্ডলের ছবিতে জুতোর মালা পরিয়ে গণতান্ত্রিক মহিলা সমিতির বিক্ষোভে অবরুদ্ধ হল হাওড়ার জিটি রোড। বোলপুরের আইসির স্ত্রী-মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়ার অভিযোগে অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে রাস্তায় নামেন গণতান্ত্রিক মহিলা সমিতি।
তাঁদের প্রশ্ন মহিলাদের অসম্মান করেও কিভাবে পার পেয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। যেখানে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। গণতান্ত্রিক মহিলা সমিতির বিক্ষোভকর্মসূচিতে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়ার জিটি রোডের পঞ্চাননতলা মোড়। বোলপুর থানার আইসি লিটন হালদার ও তাঁর পরিবারকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।
এই ঘটনার ৭ দিনের মাথায় পুলিশে হাজিরা দিয়েছেন। কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।








