গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কাশ্মীর বিধানসভায় খামেনেইর পোস্টার হাতে বিক্ষোভ

    কাশ্মীর বিধানসভায় খামেনেইর পোস্টার হাতে বিক্ষোভ

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স

    সরকার ও বিরোধী পক্ষের বিধায়কদের ধুন্ধুমার বিক্ষোভে শুক্রবার অশান্ত হয়েছে জম্মু ও কাশ্মীর বিধানসভা। প্রধান শাসকদল ন্যাশনাল কনফারেন্স সহ উপত্যকার আঞ্চলিক দলগুলি ইরানে ইজরায়েল ও আমেরিকার হামলা এবং আয়াতোল্লা আলি খামেনেইর হত্যার প্রতিবাদে সরব হয়েছেন।

    তাঁদের হাতে ছিল প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতার ছবি। অন্যদিকে জম্মুতে একটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন বিজেপি বিধায়করা। সব মিলিয়ে হট্টগোল তুমুল হলে অধিবেশন মুলতুবি করেছেন স্পিকার আবদুল রহিম রাঠের।স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেও বিভিন্ন দলীয় সদস্যরা স্লোগান দিয়ে, প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং সংসদের ওয়েলে ভিড় জমিয়ে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করেন। উল্লেখ্য পাঁচ সপ্তাহের বিরতির শেষে ২৭ মার্চ জম্মুতে বিধানসভার বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছিল,সেখানেই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। শাসক দল জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, জেকেএনসি, কংগ্রেস, সিপিআই(এম), নির্দল এবং বিরোধী দল পিডিপির বিধায়করা খামেনেই হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

    বেশ কয়েকজন বিধায়ক খামেনেইর পোস্টার নিয়ে, হাতে কালো ফিতে বেধে বিধানসভায় ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন।এই সময় সরব হন উপত্যকার বিরোধী দল বিজেপির বিধায়করাও। তাঁরা ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য,ইরান সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর হত্যার পরেই প্রতিবাদে পথে নেমেছিল জম্মু ও কাশ্মীর।