গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National প্রতিবাদ করায় দিল্লির রাস্তায় বিবস্ত্র করে মার

    প্রতিবাদ করায় দিল্লির রাস্তায় বিবস্ত্র করে মার

    0
    66
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লিতে প্রকাশ্য রাস্তায় জিমের মালিককে বেধড়ক মার,এমনকী তাঁর স্ত্রীকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানালে তাঁদেরকে ছেলে নগ্ন করে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ।

    চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির লক্ষ্মীনগর এলাকায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি এস নিউজ। তবে ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যে যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির নাম রাজেশ গর্গ। ওই এলাকাতে অর্থাৎ দিল্লি লক্ষ্মীনগরে একটি বাড়ির নিচের তলায় আক্রান্ত রাজেশ একটি জিম চালান। স্ত্রীকে নিয়েই ওই জিম চালান রাজেশ। কিন্তু জিমটি দেখাশোনা করতেন সতীশ যাদব নামে এক ব্যক্তি।

    কিন্তু প্রতারণা করে সেই জিম ওই ব্যক্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। যা নিয়ে রাজেশ এবং সতীশের মধ্যে দীর্ঘদিন ধরে বচসা চলছিল বলে জানা গিয়েছে। এর মধ্যেই এই ঘটনা! জানা যায়, স্ত্রীকে নিয়ে বাড়ির নিচে গেলে হঠাৎ করেই সতীশ এবং বেশ কয়েকজন ঢুকে পড়ে। শুধু তাই নয়, তাঁদের মারধর শুরু করে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ।