সব্যসাচীর দোষ দেখছে না পুলিশ, পাশে ফিরহাদও

0
120
ছবি সৌজন্যে : এক্স

আন্দোলনরত শিক্ষকদের শাসানি, অনুগামীদের নিয়ে এসে হামলা, সাংবাদিকদের হেনস্থার অভিযোগের পরেও সব্যসাচী দত্ত-র কোনও দোষ দেখছে না পুলিশ।

সাংবাদিক বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা এবং এডিজি দক্ষিণবঙ্গ দাবি করেছেন নিজের কাজে যাচ্ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান। প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারী শিক্ষকরা করেছিলেন। গাড়ির সামনে শুয়ে পড়ে রাস্তা আটকেছেন। এরপর তিনি গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলাতে যান। তবে পুলিশ অভিযোগ পেলে খতিয়ে দেখবে। সব্যসাচী দত্ত-র পাশে দাঁড়িয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর কথায় সব্যসাচী দত্ত এলাকার কাউন্সিলর। আন্দোলনের জেরে ওখানকার মানুষের অসুবিধে হচ্ছিল। সাধারণ মানুষের সমস্যা মেটাতে একজন কাউন্সিলরের কর্তব্য পালন করতে গিয়েছিলেন।  যার জবাব দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন ভোটে টিকিট কনফার্ম করতেই গুন্ডামি করতে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। এমনটা না করলে ২০২৬-র ভোটে টিকিট পাবেন না বুঝতে পেরেই বিকাশভবনে গিয়েছিলেন।