
হাতে দড়ি নিয়ে সিইও দফতরে ফের তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। এসআইআর-র বিএলওদের পরপর মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ এসআইআর-র কারণে কেন বিএলওদের গলায় দড়ি দিয়ে মরতে হবে। নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে। পাশাপাশি এসআইআর নিয়ে দ্বিচারিতার অভিযোগে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএলও ঐক্যমঞ্চ। তাঁদের বক্তব্য মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রীর চিঠি কুম্ভিরাশ্রু। এসআইআর-র কাজে বিএলওদের মৃত্যু ক্ষতিপূরণের রিপোর্ট দেয়নি। একদিকে মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছেন, অন্যদিকে বিএলওদের ক্ষতিপূরণ নিয়ে কোনও প্রস্তাবই এখনও পর্যন্ত দেয়নি রাজ্য।
দ্বিচারিতারি অভিযোগ তুলেছেন ভোটকর্মী ঐক্যমঞ্চ।
