ট্রাম্পের বিরুদ্ধে ইরানের রাস্তায় বিক্ষোভ, জমায়েত!

0
28
ছবি সৌজন্যে : এক্স
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে রবিবার। দুই দেশের সংঘাতের অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সেই ঘোষণায় সায় দিয়েছেন।
কিন্তু ইরান থেকে এখনও কোনও নিশ্চয়তা আসেনি। আনুষ্ঠানিক ভাবে রবিবার চুক্তি স্বাক্ষরের কোনও ঘোষণা করেনি তেহরান। বরং, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে সেখানে বিক্ষোভ চলছে।
অনেকেই পথে নেমেছেন। শনিবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার আগে চুক্তি নিয়ে মুখ খুলেছিলেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমায়েল বাঘেই। জানিয়েছিলেন, চুক্তি রবিবার হচ্ছে না। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা হতে পারে। এর পর ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, রবিবার চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করেন। জানান, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে সকলের জন্য খুলে যাবে হরমুজ প্রণালী। আর সেখানে কোনও বাধা থাকবে না।