
অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে কালো টি-শার্ট পড়ে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ। রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে পথে নেমেছেন বহু মানুষ।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষকে পদত্যাগ, পদত্যাগ, প্রধানমন্ত্রী আনোয়ারের পদত্যাগ স্লোগান দিতে দেখা যায়। পরে সেখান থেকে জাগো জাগো, জনগণ জাগো স্লোগান তুলে কুয়ালালামপুরের স্বাধীনতা স্কোয়ারের দিকে এগিয়ে যান। উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আনোয়ার। তবে তার মেয়াদকালেই মালয়েশিয়ায় নজিরবিহীন ভাবে অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
