
কলকাতার পর জেলাতেও অ্যান্টি র্যাবিস বা জলাতঙ্কের ভ্যাকসিনের অমিল। ডোমজুড়ে গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন না থাকায় উত্তেজনা ছড়িয়েছে।
ভ্যাকসিন না পেয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা। এরপরেই ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগী আত্মীয়দের অভিযোগ অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে। হাসপাতালের ব্লক মেডিক্যাল অফিসার ঋদ্ধি চক্রবর্তী সমস্যার কথা মেনে নিয়েছেন।
তিনি বলেছেন স্বাস্থ্য দফতরকে রিক্যুইজিশন পাঠানো হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। তাই এই সমস্যা। তবে দ্রুত এই সমস্যা মিটবে বলে আশাপ্রকাশ করেছেন।





