হলদিয়ায় প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভে ধুন্ধুমার

0
375
ছবি সৌজন্যে : নিজস্ব

হলদিয়া পুরসভায় প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের পুরসভায় আগমণ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির নেতাকর্মীরা শ্যামল আদকের বিরোধিতায় পুরসভার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর শ্যামল আদক পুরসভায় আসতেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শ্যামল আদককে পুরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়। পরে বিশাল পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।