
নীতীশ কুমারের মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়তেই বিক্ষোভ শুরু হয়েছে বিহারে। জেডিইউ কর্মী-সমর্থকেরা বৃহস্পতিবার সকাল থেকে পাটনায় জেডিইউ দফতর এবং নীতীশের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেছেন কর্মীরা।
ক্ষুব্ধ দলীয় কর্মীদের অভিযোগ, বিহারের রাজনীতি থেকে নীতীশকে সরিয়ে ফেলার চক্রান্ত করা হচ্ছে। প্রসঙ্গত বিহারে নীতীশ কুমারের কার্যকাল শেষ হতে চলেছে শুক্রবার।
বিহার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে। রাজনৈতিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবারই রাজ্যসভার প্রার্থী পদ জমা করবেন। সেক্ষেত্রে প্রথমবারের মত রাজনীতিতে নেমেই উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার। বিহারের বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দৌঁড়ে এগিয়ে রয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী সম্রাট চৌধুরি।
