গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International রূপান্তরকামীদের নারী বলে স্বীকৃতি নয়, সুপ্রিম রায়ে বিক্ষোভ লন্ডনে

    রূপান্তরকামীদের নারী বলে স্বীকৃতি নয়, সুপ্রিম রায়ে বিক্ষোভ লন্ডনে

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    রূপান্তরকামীদের নারী বলে স্বীকৃতি দেওয়া হবে না। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারের কাছে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। তাঁদের অধিকাংশ রূপান্তরিত অথবা রূপান্তরকামী।
    এই জমায়েতকে জরুরিকালীন বিক্ষোভপ্রদর্বশন বলে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভ প্রদর্শনে অনেকের হাতে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করার দাবিতে এবং তাঁদের স্বাধীনতার দাবিতে লেখা প্ল্যাকার্ড এবং রামধনু রঙের পতাকা দেখা গিয়েছে।
    স্লোগানে স্লোগানে ছেয়ে গিয়েছে পার্লামেন্ট স্কোয়ার। ইংল্যান্ড, স্কটল্যান্ড ওবং ওয়েলসের মোট জনসংখ্যা সাড়ে ছয় কোটির কিছু বেশি। তাঁদের মধ্যে ১ কোটি ১৬ লক্ষ মানুষ রূপান্তরিত বা রূপান্তরকারী। এখনও পর্যন্ত সাড়ে আট হাজারারে বেশি লিঙ্গ পরিবর্তনের শংসাপত্র দিয়েছে সরকার।