সিইও অফিসে এসইউসিআই ক্ষোভ, বাড়ল ১৬৩ ধারার পরিধি

0
41
ছবি সৌজন্যে : নিজস্ব

সিইও দফতরের কড়া বার্তার পরেও বিক্ষোভ থামছে না স্ট্যান্ড রোডে। লাগাতার বিক্ষোভের জেরে সিইও দফতরের সামনে ১৬৩ ধারার পরিধি বাড়িয়েছে পুলিশ।

বুধবার কলকাতার পুলিশ কমিশনার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্ট্যান্ড রোডের রাস্তা এবং দু’পাশের ফুটপাথ সহ এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। আগে কেবল সিইও অফিসের সামনে ১৬৩ ধারা জারি ছিল। বুধবার এসআইআর-র নাম বাদের প্রতিবাদে এসইউসিআই-র মিছিল সিইও দফতরের সামনে পৌঁছতে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্যান্ড রোড। দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। গরমের মধ্যে ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। হাওড়া গামী বাস, গাড়ি আটকে থাকে স্ট্র্যান্ড রোডে।

পুলিশের ব্যারিকেড ঝাঁকিয়ে বিক্ষোভ দেখান এসইউসিআই কর্মীরা। তাঁদের দাবি ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী ভোট করাতে হবে। অন্যদিকে সিইও দফতরের বাইরে তুলকালাম হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানা। এদিকে লাগাতার বিক্ষোভের জেরে সিইও দফতরের সামনে ১৬৩ ধারা জারি করা হয়েছে।