গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ফ্রান্সে বিক্ষোভ, ভাঙচুর-আগুন জনতার 

    ফ্রান্সে বিক্ষোভ, ভাঙচুর-আগুন জনতার 

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স
    নেপালের পর এবার ফ্রান্সে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ফরাসিরা। ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন তাঁরা। পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। 
    ফ্রান্সের রাজধানী প্যারিসে অগ্নিসংযোগ চলছে এবং মানুষ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে জনগন। আসলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন বিক্ষুব্ধ জনতা। ম্যাক্রোঁ ঘনিষ্ঠকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরেই এই আন্দোলন শুরু হয়েছে। মানুষ বলছে যে, ম্যাক্রোঁ সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কিছুই করেনি এবং এর আর্থিক ব্যবস্থাপনা খুবই খারাপ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সবকিছু ব্লক করুন এর ডাক দিয়ে প্রতিবাদ শুরু করেছেন মানুষজন। হাজার হাজার পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিক্ষোভকারীরা পুরো ফ্রান্স জুড়ে বিক্ষোভ করছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। আবর্জনার বাক্স পোড়ানো হচ্ছে।
    অনেক জায়গায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভকারীরা প্রতিটি কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে। কর্মকর্তারা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত অবরোধ তুলে নেওয়ার জন্য সারা দেশে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।