গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National ‘সংবিধানই দেশের রক্ষাকবচ’, সুপ্রিম মন্তব্য 

    ‘সংবিধানই দেশের রক্ষাকবচ’, সুপ্রিম মন্তব্য 

    0
    104
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সংবিধানই দেশের রক্ষাকবচ। নেপালে অশান্তির আবহে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
    বিচারপতির বেঞ্চের মন্তব্য, প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে দেখতে হবে। তবে, ভারতের সংবিধানের জন্য ভারতীয়রা গর্বিত। ১২ এপ্রিল শীর্ষ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপালদের জন্য বিল অনুমোদনের জন্য দিনক্ষণ নির্দিষ্ট করা হয়। বুধবার ওই মামলার শুনানিতে ভারতীয় সংবিধানের শক্তির কথা উল্লেখ করা হল। স্পষ্ট করা হল, রাষ্ট্রপ্রধানদের ঊর্ধ্বে জনস্বার্থ। সেই কারণেই সংবিধানের রক্ষাকবচ। প্রধান বিচারপতি বি আর গাভাই বলেছেন, ভারতের সংবিধানের জন্য ভারতীয়রা গর্বিত। তিনি আরও বলেছেন, নেপালের দিকে তাকিয়ে দেখতে হবে প্রতিবেশী দেশে কী চলছে।
    হিমালয়ের দেশে দুর্নীতি বিরোধী আন্দোলনে গত আটচল্লিশ ঘণ্টার পরিস্থিতির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। মনে করিয়ে দেন, বাংলাদেশেও এক ঘটনা দেখা গিয়েছিল।