বোন হয়ে গর্বিত, রাহুলকে প্রিয়াঙ্কা 

0
243
Proud to be a sister Priyanka to Rahul
Proud to be a sister Priyanka to Rahul
বোন হতে পেরে গর্বিত। দাদা রাহুল গান্ধীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী।উত্তরপ্রদেশে অভাবনীয় জয়ের জন্য সাংবাদিক সম্মেলন থেকেই বোনকে কৃতিত্ব দিয়েছিলেন রাহুল গান্ধী।
এবার দাদার জন্য গর্বিত জানিয়ে আবেগঘন পোস্ট করেছেন বোন প্রিয়ঙ্কা গান্ধী।বুধবার এক্স বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, রাহুল গান্ধীর সম্পর্কে যে যাই বলুক বা করুক না কেন সেটা কোনও বিষয় নয়। তিনি কখনও পিছুপা হননি, যতই প্রতিকূলতা থাকুক না কেন, প্রত্যয় নিয়ে যতই সন্দেহ করুক না কেন, মিথ্যা প্রচার করলেও তিনি কখনও সত্যের জন্য লড়াই করা ছাড়েননি। এবং যখন শাসকদল প্রতিদিন তাঁকে রাগ, ঘৃণা উপহার দিয়েছে, তখনও সেগুলি অতিক্রম করেছেন।রাহুল গান্ধী হৃদয়ের ভালবাসা, ন্যায় এবং মহানুভবতার সঙ্গে লড়াই চালিয়েছেন। যারা তাঁর এই দিকগুলি দেখেনি তারা এখন দেখছে এবং অনেকে তাঁকে সাহসী হিসাবে দেখেছে।এক্স পোস্টের শেষে দাদার নাম তুলে ধরে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, তিনি রাহুল গান্ধীর বোন হতে পেরে গর্বিত।