সিইওকে মুখ্যমন্ত্রীর হুশিয়ারি, মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন

0
82
ছবি সৌজন্যে :ফেসবুক
রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার মনোজ আগরওয়াল দুর্নীতিগ্রস্ত, তার ইতিহাস আছে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে মুখ্যসচিবের ভূমিকায় ক্ষুব্ধ খোদ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তখন তাঁর পাশেই ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। পাশাপাশি মিথ্যে অভিযোগ প্রমাণিত হলে এক বছরের জেলও হতে পারে।
মুখ্যসচিবের ভূমিকা নিয়ে আইএএস মহলে প্রশ্ন উঠতে তাঁর সাফাই মুখ্যমন্ত্রী এমন কিছু মন্তব্য করতে পারেন তা তাঁর জানা ছিল না।