সিইও-র দুর্নীতি সামনে আনুন, মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

0
68
ছবি সৌজন্যে : নিজস্ব
ক্ষমতা থাকলে সোমবারের মধ্যে সিইও মনোজ আগরওয়ালের দুর্নীতি সামনে আনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার নবান্ন থেকে সিইও মনোজ আগরওয়ালকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বেড়ে না খেলতে। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। তারই জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন যে ভাষায় সিইওকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে কি প্রমাণ রয়েছে। সোমবার বিকেল ৫ টার মধ্যে তথ্যপ্রমাণ সামনে আনুন মুখ্যমন্ত্রী। কার্যত ডেডলাইন বেষে শুভেন্দু অধিকারী বলেছেন দুর্নীতির প্রমাণ সামনে না আনলে সিএমও স্টাফ, আইএস, আইপিএস অফিসারদের দুর্নীতির সিরিজ সামনে আনবেন।
আর ধরে নেওয়া হবে মুখ্যমন্ত্রী এসআইআরকে ভয় পেয়েছে। ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।