নেভেসকে পাচ্ছে না পিএসজি

0
127
ছবি সৌজন্যে : এক্স

চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দুর্দান্ত হলেও,আতালান্তার বিপক্ষে ওই ম্যাচেই একটা ধাক্কা খেয়েছে পিএসজি।হ্যামস্টিংয়ের চোটে ছিটকে গেছেন জোয়াও নেভেস।ফলে লিগ আঁয় মার্সেইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, আতালান্তাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ধরে রাখার অভিযান শুরুর ম্যাচে চোট পান নেভেস।মার্সেইয়ের মাঠে আগামী রোববার রাতে শুরু হবে ফরাসি লিগের ক্লাসিক ম্যাচটি।নেভেসকে নিয়ে পিএসজির চোটের মিছিল আরও লম্বা হলো। আগে থেকে বাইরে আছেন উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মার্সেই।